1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

টাঙ্গাইলের নাগরপুরের পাকু‌টিয়ায় বিএন‌পি‌কে ডোবাতে বসেছে চি‌হ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ চক্র

জাহাঙ্গীর আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬১৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকু‌টিয়া ইউনিয়নে চাঁদাবা‌জিতে লিপ্ত হয়ে দলের নাম ভাঙ্গিয়ে, জোরপূর্বক চাঁদা আদায়ের অ‌ভিযোগ উঠেছে কিছু চিহ্নিত উশৃংখল খান পরিবারে। এ বিষয় শামীম খানকে মুঠো ফোনে জিজ্ঞাসা করলে কল কেটে দেন। প্রবাসী শামীম খানের প‌রিবা‌রভুক্ত একা‌ধিক সদ‌স্যের বিরুদ্ধে সন্ত্রাসীর কার্যকলাপ ও চাঁদাবাজির জঘন্যতম অভিযোগ উঠেছে। এতে দলের ভাবমূ‌র্তি ক্ষুন্ন হওয়া ছাড়াও দলীয় প‌রিচয় দিতে বিড়ম্বনার শিকারহচ্ছে দেশের সর্ববৃহৎ এবং জন‌প্রিয় রাজনৈতিক দল বাংলা‌দেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠ‌নের নেতা কর্মীরা। চাঁদাবা‌জির শিকার ভুক্ত‌ভোগী ব‌্যক্তি এবং স্থানীয়‌দের কাছ থে‌কে জানা যায়, পাকু‌টিয়ার শামীম খা‌নের ছে‌লে র‌বিন খান, বাবুল খা‌নের ছে‌লে পাকু‌টিয়া ইউনিয়ন ছাত্রদ‌লের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান খান, ইউনিয়ন বিএন‌পির ছাত্র বিষয়ক সম্পাদক র‌কি খান, শহীদ খা‌নের ছে‌লে ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি সোহেল খান, শা‌কিব খান, মৃত আব্দুল জ‌লি‌লের ছে‌লে জাফর আলী খান মোঃ হায়দার সিকদার পিতা লাল মিয়া সিকদার (নালু)  এবং সাটুরিয়া উপজেলার ছাত্রদলের সাবেক (২১) নং সদস্য মোঃ সোহান তালুকদার ও এবাদত হোসেন গং দলীয় প‌রিচয় দিয়ে এলাকায় ব‌্যাপক চাঁদাবা‌জিতে লিপ্ত রয়েছে। এলাকার কুখ‌্যাত সন্ত্রাসী খান প‌রিবারের সদস‌্য হওয়ায় স্থানীয়ভাবে পকেট ক‌মিটি করে প‌রিবারের সদস‌্যদের মধ্যে দলের গুরুত্বপূর্ণ পদ বা‌গি‌য়ে নি‌য়ে এলাকায় ত্রা‌সের রাজত্ব কা‌য়েম ক‌রে, দ‌লের ত‌্যাগী ও নি‌বেদিতপ্রাণ নেতাকর্মী‌দের‌কে কোণঠাসা ক‌রে ফেলারও অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে প‌রিবার‌টির বিরু‌দ্ধে। গত প্রায় ১ মাস আগে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপ‌জেলার বা‌লিয়া‌টি ইউনিয়নের ভাটারা গ্রা‌মের বি‌শিষ্ট ভূ‌ষি ব‌্যবসায়ী বিকাশ সাহার ব‌্যবসায়ী কা‌জে ব‌্যবহৃত পিকআপ আট‌কে ১৫ হাজার ট‌াকা চাঁদা আদায় ক‌রে উল্লে‌খিত তথাক‌থিত স্ব‌ঘো‌ষিত নেতা দাবীদার চাঁদাবাজ চক্র। গত তিন দিন আগে ঐ একই চক্র বিকাশ সাহার গাড়ীর ড্রাইভার‌কে আট‌কে পুনরায় চাঁদা চাইলে স্থানীয়‌দের সহায়তায় তা নিষ্প‌ত্তি করা হয়। এছাড়াও এ সঙ্ঘবদ্ধ চক্রটি দূরদুর‌ান্ত থে‌কে ঐতিহ‌্যবাহী পাকু‌টিয়া জ‌মিদার বা‌ড়ি দেখ‌তে আসা পর্যটক‌দের জি‌ম্মি ক‌রে, তা‌দের কাছ থে‌কে জোরপূর্বক টাকা, মোবাইলসহ মূল‌্যবান জি‌নিসপত্র জোড় ক‌রে কে‌ড়ে নেওয়ারও বি‌স্তর অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। অস্ত্রধারী ক‌্যাডার বা‌হিনী নি‌য়ে প্রায়ঃশই মোটরসাইকেল নি‌য়ে বিকট আওয়াজ ক‌রে, উদ্ভট হর্ণ বা‌জি‌য়ে এলাকায় ত্রাসের রাজত্ব কা‌য়েম কর‌লেও প্রাণভ‌য়ে কেউই মুখ খুল‌তে সাহস পায়না তা‌দের বিরু‌দ্ধে। এ বিষ‌য়ে নাগরপুর উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি আব্দুস সালাম‌কে অব‌হিত ক‌রে প্রতিকার বিষ‌য়ে জান‌তে চাওয়া হ‌লে তি‌নি জানান, চাঁদাবা‌জির বিষ‌য়ে দলীয় হাইকমান্ড থে‌কে সরাস‌রি নি‌র্দেশ দেওয়া র‌য়ে‌ছে অ‌ভি‌যোগ প্রমা‌ণিত হ‌লে তাৎক্ষ‌ণিক ব‌্যবস্থা গ্রহ‌ণের। আমা‌দের দলের ভারপ্রাপ্ত ‌চেয়ারম‌্যান তা‌রেক রহমানের নি‌র্দে‌শে চাঁদাবা‌জির বিরু‌দ্ধে র‌য়ে‌ছে জি‌রো টলা‌রেন্স নী‌তি। অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে অবশ‌্যই সাংগঠ‌নিক ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। এ বিষ‌য়ে নাগরপুর থানার অ‌ফিস‌ার ইনচার্য (ও‌সি) মোঃ র‌ফিকুল ইসলামকে অব‌হিত করা হ‌লে তি‌নি ব‌লেন, আমি এ বিষ‌য়ে কোনও অ‌ভি‌যোগ পাইনি, অ‌ভি‌যোগ পে‌লে তদন্ত সা‌পে‌ক্ষে আইনি ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে। নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক স্থানীয় বিএন‌পি ও এর অঙ্গ সংগঠ‌নের একা‌ধিক ‌নেতাকর্মী ব‌লেন দ‌লের নাম ভা‌ঙি‌য়ে হেন কোনও অপরাধ নেই তারা না কর‌ছে। ৫ আগ‌ষ্টের আগে ত‌ারা আওয়ামী লী‌গের সা‌থে আঁতাত ক‌রে চ‌লে এখন সময় সু‌যোগ বু‌ঝে দলীয় প‌রিচ‌য়ে যে কোনো অপকর্ম ক‌রে চ‌লে‌ছে, তা ভাষায় প্রকাশ করা য‌ায়না। এদের কার‌ণে সাধারণ জনগন অ‌তিষ্ঠ হ‌য়ে উঠে‌ছে। উল্লেখ্য সন্ত্রাসী চাঁদাবাজদের এখনই দমাতে না পারলে আগামী জাতীয় নির্বাচ‌নে এর নে‌তিবাচক প্রভাব পড়‌বে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ যা দ‌লের জন‌্য ক্ষ‌তির কারণ হ‌য়ে দাঁড়া‌বে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com