1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক অভিযানে দুই আসামী গ্রেফতার

Md. Abdullah Al Mamun
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের পৃথক তিনটি অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ও হত্যা প্রচেষ্টার মামলার এক আসামীকে গ্রেফতার এবং অপহৃত এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) গাজীপুরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব সদস্যরা।

রবিবার (৯ নভেম্বর) র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় র‍্যাবের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার কোনাবাড়ী থানাধীন আমবাগ মোকসেদ আলী জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে টাঙ্গাইলের নাগরপুর থানার সিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুমন শিকদার (২৭) কে গ্রেফতার করে। তিনি নাগরপুর উপজেলার রেহাই মিরকুটিয়া গ্রামের মোহর আলীর ছেলে।

অন্যদিকে, একই রাতে র‍্যাবের আরেকটি দল গাজীপুরের কোনাবাড়ী থানার সাদারগঞ্জ এলাকা থেকে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চাচাকে হত্যা প্রচেষ্টার মামলার আসামী শামীম (২৫) কে গ্রেফতার করে।

এছাড়া র‍্যাবের আরেকটি অভিযানিক দল গাজীপুর জেলার কোনাবাড়ী থানার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে টাঙ্গাইলের সখীপুর থানার অপহরণ ও ধর্ষণ মামলার অপহৃত এক কিশোরীকে উদ্ধার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com