1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু ২০৫০ সালের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলা সম্ভব জাতীয় ঈদগাহে ৪-৬ স্তরের নিরাপত্তা বলয়, ১৫ হাজার পুলিশ মোতায়েন ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের দুঃখ প্রকাশ ইজারা নয়, বৃষ্টিতে মেট্রো স্টেশনের নিচে আশ্রয় নিয়েছিলেন পশুর মালিকরা: মীর শাহে আলম উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে কঠোর ব্যবস্থা: মির্জা ফখরুল বৃষ্টি হলে ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররমে যুদ্ধের দামামা পেরিয়ে আল আকসায় হাজারো মুসল্লির ঈদের নামাজ ঈদের দিনে নেতানিয়াহুকে ‘স্বৈরাচার’ আখ্যা এরদোয়ানের

টাঙ্গাইলে ৫লক্ষ টাকার চোরাই গজারী কাঠ ভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার২

আব্দুস সাত্তার
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে সংরক্ষিত গজারি বনের কাঠ কেঁটে বিক্রি করার সময় পুলিশের অভিযানে সংরক্ষিত বনের গজারি কাঠ, একটি ট্রাক,একটি মোটরসাইকেল,একটি করাত জব্দ করা হয়েছে।২৮ জুন শনিবার রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল পুকুরপাড় এলাকায় মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির এসআই মোকলেছুর রহমান ও এসআই ফরহাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এঅভিযান পরিচালনা করেন।গজারি কাঠ ট্রাকে লোড দেয়ার সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২জনকে গ্রেফতার করেন এবং অন্যান্যরা দৌঁড়ে পালিয়ে যায়।গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপড়া গ্রামের জুনাব আলীর ছেলে মো.রুবেল এবং একই এলাকার মোস্তফার ছেলে মিজানুর রহমান।এঘটনায় বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই ফরহাদ হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ পূর্বক ও ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে বন ও পরিবেশ সংরক্ষণ আইন এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করেছেন।পুলিশ জানায়,আসামিরা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে সংরক্ষিত বনের গজারি কাঠ কেঁটে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।বিষয়টি নিশ্চিত করে বাঁশতৈল ফাঁড়ির উপ-পরিদর্শক এস আই মোকলেছুর রহমান বলেন,আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতারকৃতের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com