1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি প্রফেসর আব্দুল মান্নান স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জিয়ানগরে ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধের জেরে যুবককে ছুরিকাঘাত বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ, থুথু নিক্ষেপ শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ: ভারতের সংসদে কালো পোশাকে বিরোধী জোটের প্রতিবাদ ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এগুলো বিকৃত মানসিকতা: তাহেরী পত্নীতলায় ৬৫ পিস ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেপ্তার

টানা পঞ্চম জয় রংপুরের

ওমর ফারুক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে
বিপিএলে অভিষেক ম্যাচ খেলতে নেমেই মিরপুরে ঝড় তুললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। ইনিংসের শেষ দিকে তার ঝোড়ো ফিফটির সুবাদে চলতি আসরে প্রথম কোনো দল হিসেবে দুইশো ছাড়ানো সংগ্রহ দাঁড় করায় রংপুর রাইডার্স। ব্যাটিংয়ের পর বল হাতেও সফল হলেন নিশাম। এ ছাড়া অলরাউন্ড নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। রংপুরময় দিনে বেশিদূর এগোতে পারেনি চট্টগ্রাম চ্যালঞ্জার্স। ৫৩ রানের জয়ে শীর্ষস্থান আরও পাকাপোক্ত করল তারা।
মিরপুরে দিনের ম্যাচে সাধারণত খুব বেশি রান হয় না। ব্যাটারদের রান পেতে বেশ বেগ পেতে হয়। তবে আজ প্রথমবারের মতো বিপিএল খেলতে নেমেই সেই ট্যাবু ভাঙলেন রংপুরের দুই বিদেশি তারকা রেজা হেনড্রিকস ও জিমি নিশাম। বাকিরাও ছিলেন ছন্দে। তাতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রানে থামে রংপুর। সর্বোচ্চ ৫৮ রান করেছেন রেজা হেনড্রিকস। এ ছাড়া ২৬ বলে ৫১ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।
জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এ নিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় তুলে নিলো রংপুর। সেই সঙ্গে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে ব্যবধানও বাড়াল তারা।২১২ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা আদর্শ হয়নি চট্টগ্রামের। রংপুরকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে তার শিকার জশ ব্রাউন। ৯ বলে ১০ রান করেছেন তিনি। এরপর চট্টগ্রামের আরেক ওপেনার সৈকত আলী একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা কেউই ইনিংস বড় করতে পারেননি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com