1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

টুঙ্গিপাড়ায় ‘জুলাই জাতীয় সনদ’ প্রচারে প্রশাসনের উদ্যোগ, নাগরিক মতামত সংগ্রহ চলছে

KM Mukul
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬৩ বার পড়া হয়েছে
০৮-০১-২০২৬-গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ও সংবিধান সংস্কার প্রস্তাব নিয়ে ব্যাপক প্রচার ও মতামত সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। জনগণের অংশগ্রহণে গঠিত নতুন রাজনৈতিক বাস্তবতার আলোকে নির্বাচনকালীন উচ্চকক্ষসহ ৩০ দফা প্রস্তাবনা সম্বলিত সংবিধান সংস্কার বাস্তবায়নে স্থানীয় প্রশাসন জনমত যাচাই করছে।
উল্লেখযোগ্য প্রস্তাবের মধ্যে রয়েছে:
দুই কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা, যেখানে একটি ১০০ সদস্যের উচ্চকক্ষ নির্বাচনে প্রতিটি দলের প্রাপ্ত ভোট অনুযায়ী গঠিত হবে।
সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক করা হবে।
সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধীদলীয় ডেপুটি স্পিকার, সংসদীয় কমিটির সভাপতির নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ মৌলিক অধিকার নিশ্চিতকরণ, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাসসহ ৩০টি গুরুত্বপূর্ণ বিষয়ের সংস্কার অন্তর্ভুক্ত।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক, জহিরুল আলম বলেন:
এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। জনগণের মতামতের ভিত্তিতে রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি।”
 নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান জানান:
পৌরসভায় প্রচার কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের ‘হ্যাঁ / না’ মতামত সংগ্রহ করা হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।”এই প্রচারাভিযানকে কেন্দ্র করে টুঙ্গিপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ ইউসুফ আলী, পানি শাখার প্রধান হিসাব সহকারি সঞ্জয় পোদ্দার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছেন। অনেকে এটিকে গণতান্ত্রিক সংস্কারের পথে একটি সাহসী পদক্ষেপ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদে অংশগ্রহণকারী দলসমূহ প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা নির্বাচনের পর ক্ষমতায় গেলে এই সংস্কারসমূহ ধাপে ধাপে বাস্তবায়ন করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com