1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’

টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দরিদ্র-অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

KM Mukul
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
0-0x0-0-0#
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগে ১৪ জানুয়ারি ২০২৬,  বুধবার সকাল ১১টায় টুঙ্গিপাড়া প্রেস ক্লাব প্রাঙ্গণে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শওকত হোসেন মুকুল।
সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন:বিপুল ইসলাম, উপজেলা প্রতিনিধি আমার সংবাদ,  জাহিদুল ইসলাম, প্রতিনিধি দৈনিক মাতৃ জগত। এবং প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।
সভাপতি শওকত হোসেন(মুকুল) বলেন, সাংবাদিকরা শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, বরং মানবিক কাজেও ভূমিকা রাখতে পারে—আজকের এই শীতবস্ত্র বিতরণ তারই উদাহরণ। তারা আরও জানান, ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক, আফজাল হোসেন বলেন, প্রতিবছরই টুঙ্গীপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে গরিব, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ বছরে সামান্য হলেও কিছু মানুষের মাঝে প্রেসক্লাব থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানুষ সামান্য উপকৃত হলে শীতবস্ত্র বিতরণ সার্থক হবে।
দৈনিক আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম বলেন,শীতের তীব্রতায় অসহায় ও দুস্থ মানুষ সবচেয়ে বেশি কষ্টে রয়েছে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ ও খেটে খাওয়া শ্রমজীবীরা শীত নিবারণে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবন যাপন করছে।  শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ আরও জোরদার হলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উপস্থিত সুবিধাভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেস ক্লাবের এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য।
অনুষ্ঠান শেষে প্রার্থনা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com