বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন ইউনিটের পৃথক দুটি অভিযানে ৬০ লাখ টাকা মূল্যের মোট ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয়েছে দুই মাদক পাচারকারীকে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশীদ বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও জানান, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনেন অধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফ থানার সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে মাছ রাখার বক্সে অভিনব কায়দায় লুকানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় টেকনাফের কেফায়েত উল্লাহ ৩০ এবং রোহিঙ্গা ক্যাম্প, পালংখালীর বাসিন্দা জাহেদ হোসেন ৩২ নামের দুই মাদকপাচারকারীকে আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ লাখ টাকা। অপরদিকে, একই দিন দুপুর ৩টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কৃর্তক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অপর একটি সিএনজি তল্লাশি করা হয়। সিটের নিচে লুকানো অবস্থায় আর ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা লেফটেন্যান্ট কমান্ডার হারুন -অর – রশীদ আরও বলেন, দেশের আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর ফলে উপকূলীয় এবং নদীতীরবর্তী এলাকায় মাদক ও চোরাচালান কার্যক্রম অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতে ও এধরনের অভিযান অব্যাহত থাকবে।