1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হতে পারে জুলাইয়ে বিএনপির দলীয় অভ্যুত্থান হয়েছে: সারজিস আলম আমরা অপেক্ষা করছি দেশে আসেন, দেখা হবে রাজপথে: শেখ হাসিনার উদ্দেশে হাফিজ উদ্দিন সংসদ অধিবেশন না থাকলে ওকালতি করি, না হলে সংসার চলে না: ফজলুর রহমান সংঘাতের রাজনীতি নয়, শান্তির বাংলাদেশ চাই: আজহারী সভাপতি ফারুক, সম্পাদক লিমন- নেছারাবাদে (পশ্চিমাঞ্চল) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নতুন কমিটি ঘোষনা পথ হারালে আবারও শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকেই: সাবেক প্রধান উপদেষ্টা খাল পুনঃখনন শেষে ৭৬ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস Сравнение депозитов в разных казино: где выгоднее начать игру The Tip Goat: odkryj ekscytujące gry i bonusy na 2026 rok

টেকনাফে দুই চোরা কারবারি গ্রেফতার

মোহাম্মদ সেলিম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৩ বার পড়া হয়েছে
টেকনাফ গহীন পাহাড় থেকে বিপুল মাদকসহ আটক ২ কারবারি। কক্সবাজারে টেকনাফ উপজেলায় গহীন পাহাড় থেকে বিপুল মাদক, দেশীয় তৈরি বন্দুক ও গুলিসহ দুইজনকে আটক করেছে র্যা ব। তাদের ‘মাদক কারবারি’ চক্রের হোতা ও সহকারী বলছে র্যাব।
র্যাবের মাদক বিরোধী বিশেষ অভিযানে বৃহস্পতিবার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ের আস্তানা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এ সাজ্জাদ হোসেন।
শুক্রবার বেলা ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আটকরা হলেন- হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুইচপাড়ার আব্দুল কাদেরের ছেলে মো. রফিক আহম্মেদ ওরফে বার্মাইয়া রফিক (৪০) এবং একই ইউনিয়নের মৌলভীবাজার এলাকার নূর আলমের ছেলে ফরিদ আলম (২৮)।
অভিযানে তিন লাখ ১৪ হাজার ইয়াবা, দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, দুটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে রফিক আহম্মেদ সীমান্তে চোরাচালান ও মাদকপাচারের ‘রোহিঙ্গা গডফাদার খ্যাত’ নবী হোসেনের অন্যতম সহযোগী। ফরিদ আলম রফিকের সহযোগী হিসেবে সীমান্তে মাদকের চালান লেনদেনসহ পরিবহনের কাজ করত বলে জানিয়েছে র্যাব।
অভিযানে তাদের আস্তানা থেকে তিন লাখ ১৪ হাজার ইয়াবা, দুই কেজি ক্রিস্টাল মেথ আইস, দুটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি জব্দ করা হয়েছে।সংবাদ সম্মেলনে সাজ্জাদ হোসেন জানান, রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ের আস্তানায় মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের বড় চালানসহ রফিক আহম্মেদের সিন্ডিকেটের লোকজন অবস্থান করছে খবরে বৃহস্পতিবার মধ্যরাতে বিশেষ অভিযান শুরু র্যাবের একটি দল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com