1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে যৌথ অভিযান: ১ লাখ ইয়াবাসহ ৫ পাচারকারী আটক

মোহাম্মদ মুবিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৫ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টায় কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করা হয়। এ সময় বোট থেকে ১,০০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পাচারের সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন: ১. এনায়েত উল্লাহ (৪১), ২. নুর আলম (৩৮), ৩. মোঃ তুহা (২৫), ৪. আজিজুল্লাহ (২২), ৫. আব্দুল হামিদ (২৫)। তাদের সবাই টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। কোস্ট গার্ডের কর্মকর্তা আরও জানান, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com