1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী

ট্রাক ও ‘পাগলু’র মুখোমুখি সংঘর্ষে নিহত ২

BAYZID BOSTAMI
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আলু বোঝাই ট্রাক ও তিন চাকার পাগলুর ‌‌‌(স্থানীয় নাম) মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চারজন আহত হন। নিহতরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চেয়ারম্যানপাড়ার বাসিন্দা দিনা রাম রায়ের ছেলে জয়ন্ত (২৯) এবং আমিরুলের ছেলে আরফান (২৩)। আহতরা হলেন মহসিনা বেগম (৪৫), আকলিমা (২২), আসিয়া জান্নাত (৩) এবং মুরাদ (২৪)। তারা উভয়েই লাহেরী গ্রামের বাসিন্দা। আহত বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, আলু বোঝাই ট্রাকটি দ্রুত গতিতে আসছিল এ সময় বিপরীত দিক থেকে আসা ‘পাগলু’র সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘটনাস্থলেই জয়ন্তের মৃত্যু হয় এবং ‘পাগলু’তে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে শিশু আসিয়ার অবস্থা গুরুতর। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছি। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত চলছে এবং খুব শীঘ্রই আমরা বিস্তারিত তথ্য জানাতে পারব।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com