1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

ট্রাক চাপায় শারীরিক প্রতিবন্ধী পোশাক শ্রমিকের মৃত্যু

আনন্দ রায় 
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীতে ট্রাক চাপায় আতিকুর রহমান (৪০) নামের শারীরিক প্রতিবন্ধী এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সহকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এর ফলে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি টঙ্গীর গাজীপুরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন এবং ইস্টার্ণ টেক্স নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। দুর্ঘটনার পর পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সন্ধ্যার দিকে কাজ শেষে গাজীপুরা এলাকার ভাড়া বাড়িতে ফিরছিলেন আতিকুর। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুরকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে পুলিশ নিহতরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ট্রাক চাপায় আতিকুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানাটির কয়েক শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, আতিকুরের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ট্রাফিক পুলিশ গাজীপুরের সাইনবোর্ড এলাকা থেকে ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসছে। ক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করছে পুলিশ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com