1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় ট্রাক্টর দুমড়ে মুচড়ে চালক নিহত

মোঃ গোলাম জাকারিয়া
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে একটি অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর চূর্ণ-বিচূর্ণ হয়ে ড্রাইভার আবুল কাশেম (৫৫) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে রহনপুর হিরু পাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ট্রাক্টর ড্রাইভার আবুল কাশেম গোমস্তা পুর উপজেলার রহনপুর পৌরসভার নুনগোলা মহল্লার নুর মোহাম্মদ এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী কমিউটার ট্রেন টি রহনপুর হিরু পাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক আবুল কাশেম ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে কর্তব্যরত রেলের স্টেশন মাস্টার মানসুরা খাতুন বলেন, রেলক্রসিংয়ের এ দুর্ঘটনায় রেলের যাত্রী কোন হতাহত বা ক্ষতি হয়নি।তবে দুর্ঘটনা কবলিত ট্রেনটির সামনের দিকে ইঞ্জিনের কিছুটা ক্ষতি গ্রস্থ হয়েছে। ট্রেনটি নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরী তে রহনপুর থেকে ঈশ্বরদী উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে তিনি জানান।
গোমস্তা পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার রকিব হাসান জানান, রহনপুর রেলওয়ে স্টেশনের জিরো পয়েন্ট থেকে ২ কিলোমিটার দুরে হিরু পাড়া এলাকায় এ দুর্ঘটনার খবর পেয়ে আমরা সেখানে যায় এবং ক্ষতিগ্রস্ত ট্রাক্টরসহ মরদেহ উদ্ধার করি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে
জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com