1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক-মহাসড়ক ও পশুর হাটে সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে কাঁপল দেশ কোরবানি হাটে মহিষের গুঁতোয় নিহত ২ ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকা টোল আদায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান পাকিস্তানের সায়েদাবাদ বাস টার্মিনাল: ভোর থেকেই ঈদে বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড় ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন।

ঠাকুরগাঁওয়ে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

মাজেদুর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে প্রশাসন। মঙ্গলবার রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি উদ্ধার করা হয়।
জানা যায়, কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিক বার কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরবর্তিতে সন্দেহ হলে প্রশাসনের সহায়তায় প্যাকেটটি খুলে দেখে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ। প্যাকেটে ইয়াবা ট্যাবলেট রয়েছে নিশ্চিত হওয়ার পর জেলা প্রশাসনকে অবগত করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তাগণ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে কাটুনটি খোলেন। এসময় ওই কাটুন থেকে ২০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে এটির সাথে কারা জড়িত বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com