1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ২ নারীর মরদেহ উদ্ধার , আটক ১

মোঃ আবু বক্কর সিদ্দিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক স্থান থেকে গৃহবধূ আনু বেগম (৩৫) ও বৃদ্ধা সালেহা খাতুন (৬৮) নামে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূ আনু বেগমের স্বামী একরামুল ইসলামকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের খেরবাড়ী গ্রামে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বাদামখেত থেকে আনু বেগমের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়নরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আনুর মরদেহ উদ্ধার করে। বিষয়টি রাত সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দিবাকর অধিকারি। আনু বেগম ওই ইউনিয়নের খেরবাড়ী গ্রামের মৃত বসির উদ্দীনের মেয়ে ও একই গ্রামের একরামুল হকের স্ত্রী। অন্যদিকে, বৃদ্ধা সালেহা খাতুন (৬৮) উপজেলার চাড়োল ইউনিয়নের কাচাহারিপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা লেদু বকসের স্ত্রী। আনু বেগমের বাবার পরিবারের লোকজন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন করে হত্যার অভিযোগ তুললে পুলিশ আনু বেগমের স্বামী একরামুল হককে আটক করে। আটক একরামুল খেরবাড়ী গ্রামের ইয়াজদ্দিনের ছেলে। গৃহবধূ আনুর ভাই রেসেবুল অভিযোগ করে বলেন, প্রেমের সম্পর্কে জড়িয়ে তার বোন একরামুলকে বিয়ে করেছেন ২৫ বছর আগে। কিন্তু কোনোদিন শান্তিতে সংসার করতে পারেনি সে। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচার ছিল নিত্য দিনের সঙ্গী। মঙ্গলবার রাতভর নির্যাতন করে হত্যার পর বাড়ি থেকে অদূরে ফেলে এসেছে বোনের মরদেহ। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যদিকে, উপজেলার চাড়োল ইউনিয়নের কাচাহারিপাড়া এলাকায় শয়ন ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বৃদ্ধা সালেহা খাতুন (৬৮)। পরে বাড়ির লোকজন দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। বৃদ্ধার স্বামী বীর মুক্তিযোদ্ধা লেদু বকস ও পরিবারের স্বজনরা দাবি করছেন, বৃদ্ধা সালেহা খাতুনের মানসিক সমস্যা রয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারি জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গৃহবধূর ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে আনু বেগমের স্বামীকে আটক করা হয়েছে। অন্যদিকে, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com