1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

ডোমারে ডেভিল হান্টের অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Abrar Alvi
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে, ডোমার থানার বিশেষ অভিযানে নুর ইসলাম নামে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।  নুর ইসলাম
২০১৮ সালে বিএনপির গাড়িবহরে হামলার ঘটনায়, মামলা নাম্বার নং ০৪(১০)২৪ এর এজাহার ভুক্ত আসামি ছিলেন। তিনি ডোমার উপজেলার চিকনমাটির দীঘলটারি এলাকার মোঃ মোশারফ হোসেন ওরফে কানু মাহমুদের ছেলে।  গতকাল রাত ১১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। নুর ইসলাম ডোমার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার, এবং ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন । বিএনপি কর্মী আব্দুল্লাহ আল মামুন বলেন, সে বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগ সরকারের আমলে। সে গ্রেপ্তার হওয়াতে আমরা অনেক খুশি। ডোমার থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, ডেভিল হন্টেড অভিযানে  গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি সে নিজ বাড়ীতে অবস্থান করতেছে। আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তাঁকে আদালতে পুলিশ এসকর্ট এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com