1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাম্য হত্যা: গ্রেপ্তার ৩

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সিরাজগঞ্জের বেলকুচির কৃতি সন্তান শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) সকালে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহবাগ থানা পুলিশ এ তিনজনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর। তিনি জানান, গ্রেপ্তারকৃতরা পেশায় ভাসমান হকার এবং মাদকাসক্ত। রাতে তারা মদ ও গাঁজাসেবন করে, নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে সাম্য হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়। এ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী, রাজনৈতিক সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com