1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

তজুমদ্দিনের যৌথ বাহিনীর অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আনোয়ার হোসেন করিম (ভোলা)
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। আটক নুরনবী সিকদার বাবুল উপজেলার ১ নং বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও একটি কলেজের সহযোগী অধ্যাপক। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২ টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে তার যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতা সৃষ্টির সন্দেহে চেয়ারম্যান নুরনবী সিকদারকে (বাবুল)কে আটক করা হয়। আটকের পর সে বর্তমানে তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে আছেন। তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জানা গেছে, নুরনবী সিকদার ২০০৩ সাল থেকে মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। সীমানা বিরোধের মামলা থাকায় ওই ইউনিয়নে প্রায় ২২ বছর নির্বাচন বন্ধ রয়েছে। ২০১৮ সালে সে বিএনপি থেকে এসে দল বদল করে আওয়ামী লীগে যোগদান করে বলে একটি সুত্র নিশ্চিত করেছে। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলেও জানা যায়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com