1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ

তজুমদ্দিনে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মোঃ সোহেল
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে
ভোলার তজুমদ্দিনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যবসায়ী বর্তমানে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত সুত্রে জানা যায়, বাংলাবাজারের দক্ষিণ পাশে খালের ওপর একটি সাকো ভাঙ্গাকে কেন্দ্র করে রুবেল ও ভূট্টো গ্রুপের মধ্যে উত্তেজনা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে ভট্টো বাংলাবাজারে গেলে রুবেল গ্রুপের সিরাজ ও আলাউদ্দিন ভূট্টোর উপর হামলা চালায়। হামলার এক পর্যায়ে ভুট্টো আক্তার ডাক্তারের ফার্মিসীতে আশ্রয় নিলে বাজারে অন্য ব্যবসায়ী বাচ্চু তাকে মারপিট করতে বাঁধা দেয়। এ ঘটনায় রুবেল গ্রুপ ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ৯টায় বাচ্চু দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় রুবেলের নেতৃত্বে রিপন, সোহাগ, ইউসুফ, সিরাজ ও আলাউদ্দিন দেশীয় অস্ত্র ও হকি স্টিক দিয়ে বাচ্চুকে (৩৬) বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে জখম করে। এ সময় বাচ্চু কাছে থাকা নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। পওে বাচ্চুর ডাকচিৎকারের পাশ^বর্তী লোকজন আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানতে চাইলে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: মহব্বত আলী খাঁন বলেন, মারামারির ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com