1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারপিটেরর অভিযোগ

আকতারুজ্জামান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে বেধড়ক মারপিট করে নাখ ফাটিয়ে দিয়ে গুরুতর আহত করে ৫ লাক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায উদ্ধার ওই যুবক তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যায় ঘটনাটিয ঘটেছে তানোর উপজেলা চান্দুড়িয়া ইউপির চমপাড়া গ্রামে। সোমবার দুপুরে এঘটনায় মাসিন্দা গ্রামের আজিদ (৫৫) সহ ৬ জনকে আসামী করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর পৌর এলাকার মাসিন্দা গ্রামের আলতাফ হোসেনের পুত্র আহসান হাবিব রিপনের একই গ্রামের আজিদ ও তার পরিবারের সাথে দ্বন্দ চলে আসছিলো। রোববার সন্ধ্যায় রিপন তার মালিক গোদাগাড়ী ও বাগমারার ২টি পেট্রোর পাম্পের মারিক মিজানুর রহমান মিন্টুর তানোর চকপাড়াস্থ বাড়ি থেকে ৫লাক টাকা নিয়ে মোটরসাইকেল যোগে গোদাগাড়ীর উদ্দেশ্য রওয়ানা দেন। এসময় চকপাড়া থেকে বের হয়ে সরিসা কুড়ি নামক পুকুরের কাছে আসা মাত্রই উৎ পেতে থাকা আজিদ ও তার পুত্র টমাসসহ ৬/৭ জন লাঠি সোটা ও ধারারো অস্ত্র নিয়ে রিপনের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে বেধড়ক ভাবে মারপিট করে নাখ ফাটিয়ে তার কাছে থাকা ৫লাক টাকা নিয়ে চলে যায়। পরে গ্রামবাসী রিপনকে গুরুতর আহত অজ্ঞান অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এবিষয়ে পেট্রোল পাম্পের মালিক মিজানুর রহমান মিন্টু, বলেন, রিপন আমার পাম্পে কাজ করার পাশাপাশি সার্বক্ষনিক আমার সাথে থাকে। রোববার বিকালে আমিসহ রিপন আমার বাড়িতে আসি এবং ৫ লাক টাকা নিয়ে রিপনকে গোদাগাড়ী পাম্পে পাঠায় পথে রিপনকে মারপিট করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে প্রতিপক্ষরা। গ্রামের লোকজনের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অজ্ঞান ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে রিপন। এসময় তাকে গ্রামবাসীর সহযোগিতায় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে কি নিয়ে পূর্ব শত্রুতা তা আমি জানিনা। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com