1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

তারাগঞ্জে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ শহীদুল ইসলাম  
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ কর্মসূচি সম্পর্কে অংশীজনদের অবহিত করতে তারাগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন। সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শিমু পারভীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন।
সভায় গণভোট ২০২৬ কর্মসূচির উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে ভোটারদের সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনকালীন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালন, ভোটারদের মাঝে সঠিক নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বলেন অবাধ, সুষ্ঠ ও  শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট দপ্তর এবং গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও জনসচেতনতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com