1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নে বেতাগীতে লিফলেট বিতরণ

অসীম দেবনাথ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সাধারণ জনগণকে অবহিতকরণের লক্ষ্যে বেতাগীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে উপজেলা সদরের বিভিন্ন এলাকার দোকানপাট ও জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কর্মসূচি আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত পালন করা হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- হাবিবুর রহমান নান্না সাবেক সভাপতি বেতাগী পৌর বিএনপি, ফারুক হোসেন খোকন সাবেক সভাপতি বেতাগী উপজেলা যুবদল, এস এম নুরুল ইসলাম পান্না সাবেক সভাপতি বেতাগী উপজেলা ছাত্রদল, মিজানুর রহমান ডব্লিউ সাবেক আহ্বায়ক বেতাগী উপজেলা যুবদল, মনিরুজ্জামান জুয়েল আহ্বায়ক বেতাগী উপজেলা যুবদল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরাফাত রহমান নয়ন, শোয়েব কবির আহ্বায়ক বেতাগী উপজেলা ছাত্রদল।
আজকের কর্মসূচিতে লিফলেট বিতরণের সময় বরগুনা বেতাগী উপজেলার নেতাকর্মীরা বলেন, কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী সারা বাংলাদেশে এই কর্মসূচি শুরু করা হয়েছে। হাসিনা সরকার বাংলাদেশকে ভারতীয় তাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করেছিল। তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা দাবি ঘোষণা করেছিলেন। এই নির্দেশনা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার জন্য বেতাগী উপজেলায় দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com