1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

তাড়াশে পিকআপ ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার

রাশিদুল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পিকআপ ভ্যান চালক রাসেদুল ইসলাম (৪০)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে পথচারীরা তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি এলাকায় রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে তাড়াশ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রাসেদুল ইসলাম তাড়াশ পৌরসভার ওয়াপদাবাধ এলাকার বাসিন্দা এবং স্থানীয় আব্দুল কাদেরের ছেলে। তিনি পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। রাসেদুলের মা আকলিমা খাতুন জানান, শুক্রবার রাত থেকে রাসেদুল নিখোঁজ ছিলেন। আজ সকালে তার মৃত্যুর খবর পান। তবে কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. এনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com