1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ কঠোর নিরাপত্তা বলয়, কেন্দুয়া থানা পুলিশের লাইভ বডি অন ক্যামেরায় নজরদারি

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা ৩) আইডি : ০০০০৪২৩
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণার কেন্দুয়া থানায় নেওয়া হয়েছে ব্যাপক ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা প্রস্তুতি। ১৫৯, নেত্রকোণা-৩ (আটপাড়া–কেন্দুয়া) আসনের নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশের এই প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  কেন্দুয়া থানা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ।

তিনি জানান, এখনো চূড়ান্তভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত না হলেও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে ব্যবহার করা হবে ২৯টি বডি অন ক্যামেরা (উইথআউট লাইভ) এবং অতিরিক্ত ঝুঁকিপূর্ণ চারটি কেন্দ্রে থাকবে লাইভ বডি অন ক্যামেরা। ইতোমধ্যে এসব ক্যামেরার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার ভিডিপির সমন্বয়ে ১৫ থেকে ১৬ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন এবং তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ বা সাধারণ কেন্দ্রগুলোতে দুইজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া প্রতি পাঁচটি কেন্দ্রের জন্য পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে গঠিত একটি করে মোবাইল টিম মাঠে থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় শুধুমাত্র পুলিশ সদস্যদের নিয়ে গঠিত স্ট্রাইকিং মোবাইল ফোর্সও সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। প্রতিটি স্ট্রাইকিং ফোর্সে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য থাকবেন এবং নেতৃত্ব দেবেন একজন ইনস্পেক্টর অথবা এএসপি পদমর্যাদার কর্মকর্তা।

ওসি মেহেদী মাকসুদ আরও বলেন,
“পুলিশ রাষ্ট্র ও জনগণের সেবক। সকলের সহযোগিতা নিয়ে আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবো। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যে কোনো সময় পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে।”
উল্লেখ্য, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত কেন্দুয়া থানার আওতায় মোট ৯৬টি ভোটকেন্দ্রে ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এই আসনে এবারের নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com