1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫ মাদারীপুরে বিজ্ঞান মেলা উদ্বোধন করলেন এমপি জাহান্দার জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা প্রবাসী রাজনে বিরুদ্ধে মামলা খুলনা বিএনএসবি হাসপাতাল ( চক্ষু হাসপাতাল) ট্রাস্টি বোর্ডের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয় নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সোনালী ব্যাংক জিয়ানগর শাখা ম্যানেজার মশিউর রহমান গাজীর কৃতিত্ব অর্জন, সম্মাননা ক্রেস্ট প্রদান টেকনাফে বিশেষ অভিযানে ২২ আসামী গ্রেফতার জামালপুরে জামিন নিতে এসে পৌর আওয়ামী লীগের সভাপতিসহ আ’লীগের ১০ নেতাকর্মী কারাগারে কুমিল্লার হোমনায় গৃহবধূকে গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা: ধর্ষণকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

দক্ষিণ কেরানীগঞ্জে লেদ কারখানার আড়ালে দেশীয় অবৈধ অস্ত্র তৈরীর কারখানা গ্রেফতার – ২

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা এর সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষণ), ঢাকা এর নেতৃত্বে এসআই (নিঃ) জুলফিকার আলী সরদার এর একটি চৌকস টিম জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ), ঢাকা জেলা এর জিডি নং- ৮৩ তারিখ- ০৫/০৯/২০২৩ মূলে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অবৈধ অস্ত্রগুলি ও মাদকদ্রব্য উদ্ধার করার লক্ষ্যে বিশেষ অভিযান ডিউটি পরিচালনা করাকালীন বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অবস্থান করা কালে গোপন সংবাদের ভিত্তিতে, ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ জনৈক বেলায়েত হোসেন এর (কোরবান) মার্কেটের নীচ তলায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (দোহার মেরীন ষ্টোর) নামক লেদ ওয়ার্কশপের ভিতরে অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরী ও বিক্রয় করছে বলে তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যর সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ জনৈক বেলায়েত হোসেন (কোরবান) মার্কেটের নীচ তলায় মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ (দোহার মেরীন ষ্টোর) নামক লেদ ওয়ার্কশপে বর্ণিত ডিবি টিম উপস্থিত হয়ে আসামি ১। মোঃ রিপন হোসেন (৩৫) এবং ২। মোঃ শাহিন (২৭) দুজনকে ঘিরে ফেললে ঘটনাস্থলের সাক্ষীদের উপস্থিতিতে ০২টি দেশীয় রিভলবার (আগ্নেয়াস্ত্র) উদ্ধার করেন।

তাদের কাছ থেকে জব্দকৃত অবৈধ দেশীয় অস্ত্র তৈরী ও হেফাজতে রাখার বিষয়ে বৈধ কোন কাগজপত্র আছে কিনা জানতে চাইলে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। আসামীদের প্রাথমিকজিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত তিন বছর যাবত ঘটনাস্থলে লেদ ওয়ার্কশপের ভেতরে লেদ কারখানার আড়ালে অবৈধ ভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরী করে অবৈধ ভাবে বিক্রি করে আসছে তারা।

পরবর্তীতে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মোঃ আসাদুজ্জামান পিপিএম-বার সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করেন, আসামীদের জিজ্ঞাসাবাদ করেন এবং অভিযানটি সম্পর্কে সাংবাদিকবৃন্দকে ব্রিফিং প্রদান করেন। উক্ত বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com