1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজের নাম ট্রাম্প প্রণালি, প্রকাশ্যে এলো নতুন মানচিত্র নাহিদকে ‘আমার নেতা, বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত কারও সাহায্য না পেয়ে ২০ বছরের প্রচেষ্টায় নিজস্ব ট্যাংকের মালিক তুরস্ক ভোটের ময়দানে প্রথম নির্বাচনেই বাজিমাত থালাপতি বিজয় রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান সাতক্ষীরার নিকটবর্তী কদমতলা বাজারে সাশ্রয়ী দামে সবজি, কেনাবেচা বর্ষা আসার আগেই বাগেরহাটে জলাবদ্ধতা, শহরজুড়ে পানি দ্রুত ব্যবস্থা চান স্থানীয়রা রোহিঙ্গা ক্যাম্পে শালিক “মুনু”, মানুষ আর পাখির ব্যতিক্রমী ভালোবাসা রাজবাড়ীতে বজ্রপাতে প্রাণ গেলো বাবার,কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুসন্তান নলডাঙ্গায় মেয়র প্রার্থী জিয়ার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান

দর্শনা চেকপোস্টে স্ত্রীসহ আটক ঝিনাইদহ আওয়ামীলীগের শীর্ষ নেতা

হাবিবুর হাকিম
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
ঝিনাইদহের প্রভাবশালী নেতা ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আটক হয়েছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর স্ত্রী-সন্তানসহ চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেয়ার মামলায় জামিনে থাকলেও তিনি ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন বলে জানা গেছে। শনিবার বিকালে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে বিকাশ কুমারকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী বলেন, গত ১৩ মে অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারতে যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একই পথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আওয়ামী লীগ নেতা বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় মামলা থাকলেও তিনি জামিনে ছিলেন। তবে দর্শনা ইমিগ্রেশনে তিনি কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয় বলে ইমিগ্রেশনের কর্মকর্তারা জানান। দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর জানান, বিকাশ কুমার ঘোষের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় ভাংচুর ও বিষ্ফোরক আইনে মামলা রয়েছে। ফলে তাকে ঝিনাইদহ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, বিকাশ কুমার ঘোষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাঞ্চল্যকর এমপি আনার অপহরণ ও হত্যা মামলার আসামি সাইদুল করিম মিন্টুর ঘনিষ্ঠ ছিলেন। সেই সুবাদে তিনি তরুণ বয়সেই ঝিনাইদহ জেলা জজ আদালতের জিপি পদে নিয়োগ পান। এ ছাড়া প্রবীণ নেতৃবৃন্দকে টপকে তিনি বাগিয়ে নেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পদ। ঝিনাইদহের আদালতপাড়ায় হন একচ্ছত্র প্রভাবশালীদের একজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com