দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা সহ দুজনকে আটক করেছে।গত বুধবার ৩০ শে এপ্রিল ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭.০০ টার সময় দর্শনা পৌর শহরের পাঠানপাড়া সুগন্ধা মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে আসামি ১.মোঃ রাব্বি ইসলাম (২৫) পিতা আবুয়া সেখ বাসা পাঠান পাড়া। ২. মোঃ রাজ্জাক মিয়া (৩৫,)পিতা মোঃ আনারুল ইসলাম।বাসা ঈশ্বরচন্দ্রপুর।জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৫০০০ টাকা।বিষয়টি নিশ্চিত করেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শহীদ তিতুমীর।আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।