1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দিনাজপুর-৬ আসনে জননেতা এজেএম সাহাবুদ্দিন সুজন: সংগ্রাম, নেতৃত্ব ও মানবিকতার প্রতীক

মেসবাহ সৌরভ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে
দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) সংসদীয় আসনের রাজনীতিতে এক উজ্জ্বল নাম — জননেতা এজেএম সাহাবুদ্দিন সুজন।
একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, সাবেক ছাত্রদল সভাপতি, স্বেচ্ছাসেবক দলের জনপ্রিয় সাধারণ সম্পাদক এবং নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক — এই দীর্ঘ রাজনৈতিক যাত্রায় তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন ত্যাগী, আপসহীন ও মানবিক নেতা হিসেবে।
দলের কঠিন সময়ে রাজপথে নির্ভীক উপস্থিতি, সংগঠনের প্রতি নিবেদন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার তাঁকে দিনাজপুর-৬ এর মানুষের হৃদয়ে স্থায়ীভাবে স্থান করে দিয়েছে। ফ্যাসিস্ট শাসনামলে ১৭টি রাজনৈতিক মামলার আসামী হয়েও তিনি কখনও পিছিয়ে যাননি; বরং প্রতিটি বাধাকে করেছেন দৃঢ়তার পরীক্ষায় উত্তীর্ণ।
তার নেতৃত্বে নবাবগঞ্জ উপজেলা বিএনপি পেয়েছিল নতুন গতি ও সংগঠিত রূপ। কর্মীদের মাঝে তিনি ছিলেন প্রেরণার প্রতীক — যিনি তৃণমূল থেকে নেতৃত্বকে শক্ত ভিত দিয়েছেন।
সহজ-সরল ও বিনয়ী এই মানুষটি রাজনীতির বাইরে একজন প্রকৃত সমাজসেবক। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায়দের সহায়তা করা, তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা ও কর্মসংস্থানের প্রচেষ্টা চালানো — এই সবই তার জীবনের অঙ্গ।
দিনাজপুর-৬ এর তৃণমূল বিএনপি ও সাধারণ জনগণের প্রত্যাশা— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দেখতে চান জননেতা এজেএম সাহাবুদ্দিন সুজনকে।
তার রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ, আদর্শ ও মানবিকতা ইতোমধ্যেই নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে এক অনুপ্রেরণার প্রতীক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com