1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দুর্গাপুরে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনিসুল হক সুমন, দুর্গাপুর প্রতিনিধি,নেত্রকোনা।
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪১৫ বার পড়া হয়েছে
দুর্গাপুরে তৃণমূল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নৌকা মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী কে বিজয়ী করার লক্ষে তৃণমুল আ‘লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভীন আক্তার, পৌর মেয়র আব্দুস ছালাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য মোস্তফা জামান লিটন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শ.ম.জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহঃসভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক দেওয়ান রনি, রেজাউল হাফিজ রেশিম, সাবেক পৌর মেয়র কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃসভাপতি স্বপন স্যানাল, এমদাদুল হক খান, এডভোকেট মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ সহ জাতির সূর্য সন্তান উপজেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

 

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার ভেদাভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোশতাক আহমেদ রুহী‘র বিজয় সুনিশ্চিত করে আবারো প্রমান করতে হবে, দুর্গাপুরের মাটি আওয়ামীলীগের ঘাটি জয় বাংলা।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com