1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপুরে পাহারাদার কে খুন করে গরু ডাকাতি

আরিফুল পল্লব
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৪৭ বার পড়া হয়েছে
নেত্রকোণা জেলার দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” এর পাহারাদার জয়নাল উদ্দিন-কে খুনসহ গরু ডাকাতি মামলায় ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক এবং ডাকাতি সংঘটনের সরঞ্জামাদিসহ আন্তঃজেলা ডাকাত দলের দূর্ধর্ষ ০৫ (পাঁচ) জন ডাকাত গ্রেফতার।
গত ০৫/০৩/২০২৫খ্রিঃ ২২.৩০ ঘটিকা হতে ০৬/০৩/২০২৫খ্রিঃ ভোর ০৭.৩০ ঘটিকা পর্যন্ত নেত্রকোণা জেলার দূর্গাপুর থানাধীন শুকনা কুড়ি এলাকার “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম” এর পাহারাদার জয়নাল উদ্দিন-কে খুন করে উক্ত ফার্ম হতে ০৭ (সাত) টি গরু ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় বাদী মোঃ জালাল উদ্দিন এর অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানায় একটি খুনসহ ডাকাতি মামলা রুজু হয়। উক্ত মামলার তদন্তকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ইং ১০/০৩/২০২৫ তারিখে ডাকাতির ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত ০৩ (তিন) জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
এরই ধারাবাহিকতায় ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং অত্র মামলার ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ১। শ্রী কৃষ্ণ দাস (৪২), ২। মোঃ মিন্টু মিয়া (৩২), ৩। মোঃ হুকুম আলী (৫৭), ৪। ফজলু মিয়া (৪৫), ৫। মোঃ ইউনুস আলী (৪৫)’দের গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে মামলার ডাকাতি কাজে ব্যবহৃত ০১ (এক) টি ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-ন ২০-৩৩৯৩ ও ঘটনায় ব্যবহৃত গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, স্টিলের ছুড়ি, রেঞ্চ এবং বেশ কিছু স্ক্রু ড্রাইভারসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।
মামলার অপর আসামীদের গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com