1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আনিসুল হক সুমন 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

নেত্রকোনা দুর্গাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরিশিরি ডন-বস্কো কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও এম. রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্যে রাখেন নেত্রকোনা-১ আসনের এমপি মোশতাক আহমেদ রুহী৷ এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুস ছালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমী ভূঞাঁ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার কাকলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিপ্লব মজুমদার, ডন বস্কো কলেজের পরিচালক ফাদার পাওয়েল কোচিওলেক, কলেজের অধ্যক্ষ রুমন রাংসা,বিরিশিরি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রুহু, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, তদন্ত ওসি মাহফুজ আলম সহ ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য,শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।পুরো টুর্নামেন্টে অংশগ্রহন করেছিলো উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা সহ সর্বমোট ৮ টি দল।

ফাইনাল খেলায় নির্ধারিত সময়ের মধ্যে দুর্গাপুর পৌরসভাকে ১-০ গোলে পরাজিত করে দুর্গাপুর ইউনিয়ন চ্যাম্পিয়নে খেতাব অর্জন করেন।একই দিন দুপুরে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিরিশিরি ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় হয় কুল্লাগড়া ইউনিয়ন। উপজেলার অসংখ্য ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে তুমুল উত্তেজনাপূর্ণ দুটি খেলা উপভোগ করেন।খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ অর্জনকারী দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা৷প্রধান অতিথি এমপি মোশতাক আহমেদ রুহী দুর্গাপুর উপজেলার যুব-সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে রক্ষা করতে এবং খেলার প্রতি আগ্রহ বাড়াতে ক্রীড়ার উন্নয়নে যা যা করা দরকার সকল কিছু করা হবে বলে জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com