1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

মোঃ মনিরুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে
রাজশাহী দুর্গাপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে।
গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১মিনিটে দুর্গাপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের স্মরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, বেসরকারি, সায়ত্বশাসিত প্রতিষ্ঠানের ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে সকাল সাড়ে ৯.৩০ মিনিট জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়। এবং উপজেলা হলরুমে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্ববোধক সঙ্গীতানুষ্ঠানের ও নিত্য আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সৎ সাহসী শাবরিনা শারমিন এর সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুরুল হুদা, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভিন লাবনী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার নুরে শেফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম, দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন অফিসার নজরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ অফিসার বাবুল হক, সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, সমবায় অফিসার আজগর আলী, বীর-মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, আনসার ভিডিপি অফিসার সেলিনা, ফ্যায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসার সাইদুর রহমানসহ সকল দপ্তরের কর্মচারী বৃন্দ ও এছাড়াও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও জামায়াত মনোনীত সংসদীয় আসন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) এর মনোনীত প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন, দুর্গাপুর উপজেলা বিএনপি সদস্য ও সাবেক বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জার্জিস হোসেন সোহেল, রাজশাহী জেলা বিএনপি সদস্য সাবেক মেয়র সাইদুর মুন্টু। দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর সাইফুল ইসলাম, সেক্রেটারী শামীম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, অধ্যাপক জুবায়েদ হোসেন সদস্য সচিব উপজেলা বিএনপি , উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম খান রবিন, বিএনপি, যুবদল,ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ ও দুর্গাপুর ডিগ্রী কলেজ, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় সকল শিক্ষক-শিক্ষিকা এবং দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com