1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে পিরোজপুর জেলা হিসাব রক্ষণ অফিস ও এলজিইডি অফিসের ০৫ জনকে গ্রেফতার :জেল হাজতে প্রেরণ

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪২ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে দুদকের দায়েরকৃত মামলায় পিরোজপুর জেলা হিসাবরক্ষণ অফিসের ০৪কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের ০১কর্মচারীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৬ এপ্রিল) রাতে তাদেরকে গ্রেফতার করে পিরোজপুর সদর থানা হেফাজতে রাখা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস এন্ড ফিনান্স অফিসার মোঃ মহসিন,এস এ এস সুপারদ্বয় মো: মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম,সাবেক ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিইডি অফিসের হিসাব রক্ষক মোজাম্মেল হক খান।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) পিরোজপুর দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আমিনুল ইসলাম ২৩ জনকে অভিযুক্ত করে ০৮টি মামলা দায়ের করেন।অভিযুক্ত ২৩ জনের মধ্যে বুধবার ০৫জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর এলজিডি অফিস। এরপর স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান কার্যালয় থেকে অনেকগুলো তদন্ত ইমপ্রেস করে এলজিডি অফিসের সীমাহীন দুর্নীতির প্রমাণ পায়।
কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান কে ০২হাজার ০৫শত কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং ১০১ কোটি টাকা ব্যয় গরমিল পায় তদন্ত কমিটি।
সর্বশেষ দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগ সাজেশে সীমাহীন দুর্নীতির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
 দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোঃ আমিনুল ইসলাম বলেন,পিরোজপুর এলজিইডি অফিস ও জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগ সাজেশে সীমাহীন দুর্নীতির প্রমাণ মিলেছে। এসব দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ২৩জনের মধ্যে ০৫জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে,অন্যান্য আসামিদের গ্রেফতার ও মামলার পরবর্তী কার্যক্রম চলমান থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com