1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

দেবিদ্বার মসজিদে হামলা করে সেক্রেটারি হত্যার ২ আসামি র‍্যাবের হাতে আটক

মোঃ কামরুল হাসান দোলন
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্রকরে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যার ঘটনার মামলায় এজাহারনামীয় ২ আসামিকে সিদ্ধিরগন্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)। গ্রেপ্তারকৃতরা উভয়ই হলেন- কুমিল্লার দেবিদ্বার থানার ফাতেহাবাদ গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও ছেলে অনিক ভূঁইয়া (২০)। তারা সম্পর্কে দুই ভাই। শুক্রবার (৪ এপ্রিল) রাতে র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার ও স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদর্শনগর মোড় এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার নয়াকান্দি ও ফতেহাবাদ গ্রামের দুই পক্ষের সাথে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মাসুদ ও কামরুলের বিদ্যামান দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালায়। এসময় কামরুলের সঙ্গে থাকা অন্যরা প্রাণভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়লে নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা হামলাকারীদের বাঁধা দিলে তাদের আঘাতে সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন। বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ভিকটিম ইব্রাহীম খলিল মারাত্মক আঘাত পাওয়ায় সে রাতেই তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন পর দিবাগত রাত দেড়টায় ইব্রাহিম মারা যান। নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়ার মৃত হাসন আলীর ছেলে। তিনি ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com