1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

দেশসেরার তালিকায় ৪৩তম গণ বিশ্ববিদ্যালয়

আসাদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আলপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স প্রকাশিত বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের মধ্যে ৪৩তম অবস্থানে রয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)। আর শুধুমাত্র ৯৩ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হিসাবে ১৭তম অবস্থানে রয়েছে এ প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এডি ইনডেক্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে। এতে বিশ্বে ৫২৭৮তম এবং এশিয়ায় ২১৯৭ তম অবস্থানে আছে গবি।

তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এছাড়া শীর্ষ দশে আছে নর্থ সাউথ, রাবি, জাবি, ঢাবি, বাকৃবি, বশেমুরকৃবি, খুবি, মাভাবিপ্রবি ও শাবিপ্রবি।

গবির ৪৩তম অবস্থান সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেশ ভালো। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন,  আমাদের লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং ১০ এর ভিতরে আনা। কিছু ভাল প্রফেসর নিয়োগ দিয়েছি। বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং ভালো করতে হলে শিক্ষার মান বাড়াতে হবে। সে লক্ষ্যে আমরা ভলো শিক্ষক নিয়োগে জন্য পিএইচডির দিকে জোড় দিচ্ছি।

তিনি আরও বলেন, ‘কনভোকেশনের জন্য সব কিছু রেডি করে পাঠানো হয়েছে। ডেট দিলে আমরা কনভোকেশন সম্পন্ন করবো। এই বিষয় গুলো আমাদের শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে রাখবে। যা র‌্যাংকিংয়ে আগাতে সাহায্য করবে।

প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স একটি আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশক সংস্থা। প্রতি বছর তারা বিভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে এসব তালিকা প্রকাশ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com