1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।। বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল।

দেশীয় অস্ত্র ও ডাকাতির মালামাল সহ তিন ডাকাত আটক

মাসুদ আলম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামে পুলিশ পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে দেশীয় অস্ত্র, লুণ্ঠিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকালে ফরিদগঞ্জ থানায় প্রেসব্রিফিং করে এ সব তথ্য সাংবাদিকদের জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে।
গ্রেপ্তারকৃতরা হলেন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য লক্ষ্মীপুর জেলার দালাল বাজার এলাকার মৃত রুহুল আমিনের ছেলে মো. রিপন হোসেন (৪০), লক্ষ্মীপুর সদর এলাকার মৃত তসলিম মুন্সির ছেলে মো. মুরাদ হোসেন (৩৮) ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের মৃত জামাল হকের ছেলে আবু তাহের (৩৫)।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ২ দুটি দেশীয় অস্ত্র জব্দ, লুন্ঠনকৃত ৫ ভরি স্বর্ণলঙ্কারের মধ্যে ৪ ভরি ১০ আনা ১ রতি ও নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়।
প্রেস ব্রিফিংএপুলিশ আরও জানান, গ্রেপ্তারকৃত মো. রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি ডাকাতি ও একটি অস্ত্র আইনের মামলা রয়েছে। এছাড়া মুরাদের বিরুদ্ধে একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা রয়েছে। আবু তাহেরের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। এরা সকলেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।ব্রিফিং চলাকালে ফরিদগন্জ থানার অন্যান্য অফিসার বৃন্দ উপস্তিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com