1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

দেশের মানুষ পিআর বুঝে না, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে পারে না

মোঃ মাসুম 
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পষ্ট ভাষায় বলেছে বাংলাদেশে মানুষ পিআর বুঝে না, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন হতে পারে না। ইসলামী আন্দোলন এবং জামায়াতে ইসলামী বলে পিআর পদ্ধতি না দিলে নাকি নির্বাচন করতে দিবে না। ধর্মের নামে মানুষদের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। আমরা বিশ্বাস করি দেশের মানুষ এসব অপপ্রচার কর্ণপাত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ.বি.এম মোশাররফ হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার (০৫-১০-২০২৫) সকাল ১০টায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম চালিতাবুনিয়া ইউনিয়নের স্থানীয় বাজারে আয়োজিত এক জনসভায় এ মন্তব্য করেন তিনি।
এসময় বিএনপি নেতা মোশাররফ বলেন, ইনশাআল্লাহ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই দেশের মানুষ বিএনপিকে ভোট দিবে। আপনারা দেখেছেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপি যে দায়িত্বশীল দল সেটির পরিচয় দিয়েছে। আমরা এখন ক্ষমতায় নেই তারপরেও মানুষ বিএনপির কাছে যায়। তারা মনে করে এ দলের কাছে গেলে যে কোন সম্যসার সমাধান করতে পারবো।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, আওয়ামী লীগের নেতা তোফায়েল আহম্মেদ বলেছেন যদি আ’লীগ ক্ষমতা থেকে চলে যায় এক রাতে ৫ লাখ তাদের দলীয় লোক মেরে ফেলবে বিএনপি, কিন্তু একজনও মারা যায়নি। ৫ আগস্টের পরে আমরা মানুষের পাশে দাড়য়েছি। তাদের নিরপত্তা দিয়েছি, যাতে দেশে কোন বিশৃঙ্খলা তৈরি না হয়।
সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে আসন্ন নির্বাচনে দলের সম্ভাবনা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন এবিএম মোশাররফ হোসেন।
দলীয় সূত্রে জানা গেছে, নেতাকর্মীদের মনোবল বৃদ্ধি ও জনসংযোগ জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন,
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার,
রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আঃ রহমান ফরাজি,
কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদার, সাবেক সভাপতি কবির হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মাহবুব তালুকদার, দপ্তর সম্পাদক মুনিম আহম্মেদ, বিএনপি নেতা বশির তালুকদার, চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন, রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান অরুন মীর, সদস্য সচিব মু. নিয়াজ আকন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ পারবেজ খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল মাহমুদ, সদস্য সচিব শাহরিয়ার সজিব মল্লিক, শ্রমিক দলের আহ্বায়ক জুয়েল হাওলাদার, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান খোকন, ছাত্রদল আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ, সদস্য সচিব আজিজ মাহমুদ
এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com