1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

দৌলতপুরে রাত-ভোরের অভিযান: ফাঁস হলো বিস্ফোরক ও মাদক চক্র

ইবনে জুবায়ের সানজিদ
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ইউপি সদস্যসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র, গান পাউডার ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ মে) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদীপুর এলাকায় যৌথ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও দৌলতপুর থানা পুলিশ। অভিযানে ময়েজ উদ্দিনের ছেলে রেন্টু (৩০), ছেন্টু (৩৩), মানিক (২২), নিয়াত সরকারের ছেলে মইনুদ্দিন (৪৫), হাবিল খাঁ’র ছেলে হানিফ খাঁ (৫০) ও তার ছেলে সজল (২৫) কে গ্রেপ্তার করা হয়। অভিযানে উদ্ধার করা হয় ১টি দা, ১টি চাপাতি, ১টি খেলনা পিস্তল, ২০০ গ্রাম গান পাউডার, ৪১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ বোতল ফেনসিডিল।

অন্যদিকে, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে ফিলিপনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম ওরফে আন্টু মেম্বর (৫৫)-কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মৃত আনছার আলী বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, এই অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় পরিচালিত হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com