1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

ধানের শীষে ভোট দিয়ে রাজাকার-আলবদরদের দেশ থেকে বিতাড়িত করা হবে: আনিসুর রহমান আনিস

মুশতাক আহমেদ 
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে
শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্তমানে দেশের সর্ববৃহৎ জনসমর্থিত রাজনৈতিক সংগঠন। তিনি বলেন, ‘১৯৭১ সালের পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে রাজাকার ও আলবদরদের দেশ থেকে বিতাড়িত করা হবে, ইনশাআল্লাহ।’
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে খেজুর বাড়ুয়া বিদ্যালয় মাঠে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল আলম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, বাউফল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহজাহান হাং, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফাহদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com