1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

ধামইরহাটে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় যুবকের আত্মহত্যা

Md Amzad Hossain
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাট উপজেলায় প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ হওয়ায় অভিমান করে সাগর হোসেন (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত সাগর হোসেন উপজেলা ধামইরহাট ইউনিয়নের রামরামপুর তেলিপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। নিহতের বাবা মো. রহিদুল ইসলাম (০১৭৭৭-৪৯২০০৬) মুঠোফোনে জানান, গত ৮ মে বৃহস্পতিবার রাতে অজ্ঞাত কারণে অভিমান করে সে নিজ ঘরে বিষ পান করে। বিষয়টি জানতে পেরে ওই রাতে তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা প্রদানকালীন রোগীর অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পরে সাগর হোসেন। ২০২১ সালে হরিতকীডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করা এই ছেলেটিকে পছন্দের মেয়ের সাথে বিয়ে না দেওয়ায় সে এমন আত্নহননের পথ বেছে নিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং কোন অভিমান নয়, পছন্দের মেয়েকে বিয়ে করতে না পারায় এই আত্নহত্যা বলে ধারনা করছেন তার বড় চাচা আব্দুর রহিম ও তার প্রতিবেশীরা। বাবা রহিদুল ইসলাম আরও বলেন, তার একমাত্র সন্তানের সাথে কোনদিন মতভেদ হয়নি এবং সে কারও সাথে কোন সম্পর্কে জড়িয়েছিল এমনটাইও জানা নেই।’ ধামইরহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং ১০ মে সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com