1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার দেশে ফেরার দাবি স্বভাবসুলভ বাগাড়ম্বর ও স্ট্যান্ডবাজি: রিজভী চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি: প্রাণিসম্পদমন্ত্রী নাটোরের লালপুরে প্রতিমন্ত্রীর সমর্থকদের বিরুদ্ধে ব্যবসায়ীর আড়ৎ ঘর দখলের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ঈদুল আজহা ত্যাগের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য অর্জনের উৎসব: বিএনপি মহাসচিব খাল পুনঃখনন ও রামরাই দিঘি পরিদর্শনে করলেন জেলা প্রশাসক জানাজা শেষে চিরবিদায় ৯ যুবকের, কান্নায় ভারী নওগাঁর আকাশ-বাতাস কোরবানির প্রকৃত মর্মকথার অমিও বাণী আত্মত্যাগ বনাম আধুনিকতার আড়ম্বর দেড় মাসেও নিখোঁজ মিরাজ শেখ, কোস্ট গার্ডের বিরুদ্ধে তুলে নেওয়ার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন সুন্দরবনে ‘চাচা ভাইপো’ নামে নতুন ডাকাত দল গঠনের চেষ্টা, অস্ত্রসহ আটক ২

ধামরাইয়ে সাবেক ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা।

md jahangir alam
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে প্রকাশ্যে বাবুল হোসেন নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের মাকুলিয়া গ্রামের আকসিরনগর আবাসিক প্রকল্পের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত বাবুল হোসেন মাকুলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তিনবারের সাবেক ইউপি সদস্য। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বলেন, ‘আমার স্বামী আজকে জুম্মার নামাজের পরে সরিষা ক্ষেত দেখতে গিয়েছিলেন। তখন আমাদের পাড়ার আফসার, আরশাদ, মনিরসহ আরও কয়েকজন ধারাল দেশিয় অস্ত্র ও লোহার রড নিয়ে আমার স্বামীকে কুপিয়ে দুই চোখ উপড়ে ফেলে এবং মাথা থেতলে দেয়। আমার স্বামী ১২ বছর মেম্বার ছিল। সে কখনও কোনো অন্যায় কাজে জড়িত ছিল না। কোনো ভেজালে যায় না। আমি তাকে বলেছিলাম, তোমার আর মেম্বারি করা লাগবে না, তুমি ক্ষেত চাষ করে খাও। আমার স্বামী অন্যায়ের প্রতিবাদ করায় তাকে আজ প্রাণ দিতে হলো।’ এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল কর্মকর্তা ডা. ইজাজ বলেন, ‘বিকাল সোয়া ৩টার দিকে বাবুল হোসেন নামে একজনকে আমাদের এখানে আনা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। পরে তার ইসিজি করে মৃত ঘোষণা করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।’ ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com