1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্দ দিতে সংসদ সদস্যদের কাজ করার পরামর্শ স্পিকারের ‘আওয়ামী লীগের একটি অর্গানকেও ফাংশন করতে দেওয়া হবে না’: আবিদুল ইসলাম মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলে তাদেরসহ গ্রেপ্তার করা হবে: খায়রুল কবির ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার

নওগাঁয় এক দিনে মোট ৪৬ টি হারানো মোবাইল ফোন ফিরিয়ে দেন প্রকৃত মালিক দের নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

মোঃ রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে
অদ্য ১২ জানুয়ারি ২০২৬ খ্রি. নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিকভাবে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬ (ছেচল্লিশ) টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার মহোদয় মোবাইল ফোন ব্যবহারকারীদের সতর্কতার সাথে মোবাইল ফোন ব্যবহারের আহ্বান জানান এবং কোনো কারণে মোবাইল ফোন চুরি বা হারিয়ে গেলে দ্রুত সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ প্রদান করেন, যাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com