1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

এনামুল হক, উপজেলা প্রতিনিধি, মান্দা, নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৩২ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দায় আগুনে পুড়ে সমসের আলী (৭০) নামে এক প্যারালাইসড বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ নভেম্বর রাত সোয়া ১০ টার দিকে উপজেলার গনেশপুর ইউপির হঠাৎপাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত সমসের আলী মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের মৃত সুবিদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রী সহ গনেশপুর হঠাৎ পাড়া গ্রামের একটি সরকারি পুকুর পাড়ের এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার দুই ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করে।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে সমসের আলী বাড়িতে আগুন লাগে।তারা আগুন নিভানোর চেষ্টা করে এবং মান্দার ফায়ার সার্ভিসের খবর দেয়। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের আলী ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com