1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন আওয়ামী লীগ ও একজন সেচ্ছাসেবকলীগ নেতা এবং মাদক মামলায় দুইজনসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে

Imam Gazzali
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ রায়হান জানান, উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে গত ২৪ আগস্ট মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার একডালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ময়নুল ইসলাম উপজেলার নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এছাড়া একই মামলায় উপজেলার ঘোষগ্রামের আক্কাস আলীর ছেলে মো:ইমরান হোসেন মুকুল (ডাক্তার) বেতগাড়ী বাজার (৪৬) কে গ্রেপ্তার করা হয়েছে। মো: ইমরান হোসেন মুকুল (ডাক্তার) গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। এছাড়া মাদক মামলার পলাতক আসামী উপজেলার চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) ও পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com