1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নওগাঁ ১ আসনে বহিষ্কার পরেও যা বললেন ডাক্তার ছালেক চৌধুরী

মোঃ এমদাদুল ইসলাম 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭০০ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় নওগাঁয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে তিনি বিএনপি থেকে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার দলীয় মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
রবিবার (৪ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডা. ছালেক চৌধুরীকে বহিষ্কারাদেশে স্বাক্ষর করেছেন।
ডা. ছালেক চৌধুরীর দাবি, তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেননি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে ২০ জানুয়ারি পর্যন্ত তা প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপরও তিনি প্রত্যাহার না করলে সেটি দলীয় শৃঙ্খলা ভঙ্গ হতো।
ডা. ছালেক চৌধুরী বলেন, দেশনেত্রীর মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ মুহূর্তে শোকাহত। যারা দলের মধ্যে থেকে এসব কাজ করছে তারা একদিন তার ফল ভোগ করবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com