1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
খানজাহানের দীঘির সেই কুমিরটিকে নেওয়া হলো খুলনায় মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে: ইশরাক ইরানকে মার্কিন ঘাঁটির অবস্থানের তথ্য দিয়েছে হ্যাকার গোষ্ঠী হান্দালা তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শ্রমবাজার সিন্ডিকেটমুক্ত না করতে পারলে চলে যাব: প্রবাসী কল্যাণমন্ত্রী মিঠাপুকুরের বালারহাট ট্রাজেডি বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন: মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি ‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু

নগরকান্দায় যৌন হয়রানির অভিযোগে কলেজ শিক্ষকের পদত্যাগ দাবি

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়-ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম এ সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (০২ অক্টোবর) নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজটির সভাপতি কাফী বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।

অভিযোগের শিক্ষার্থীরা উল্লেখ করেন, এম এ শাকুর মহিলা কলেজের (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের) প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়-ভীতি প্রদর্শন ও মাদক সেবনসহ নানান অপকর্মের কথা অভিযোগ পত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান জানান, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছে তার কোন ভিত্তি নেই, আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যেই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।

অভিযোগের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠানটির সভাপতি কাফী বিন কবির জানান, বুধবার ( ২ রা অক্টোবর) সকালে এক শতাধিক শিক্ষার্থীরা এম এ শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের বিরুদ্ধে যৌন হয়রানি সহ বিভিন্ন অভিযোগ এনে গণস্বাক্ষরিত একটি অভিযোগ পত্র জমা দিয়েছে। আমরা খুব শীঘ্রই একটি তদন্ত কমিটি গঠন করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com