1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নড়াইলে ডিবির জালে আটোক বড় মাদক চালান

মোঃ শফিকুল ইসলাম সাকিল
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে
নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদসহ দুই যুবককে আটক করেছে।
যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাওয়ার তথ্য গোপন ভাবে পেয়ে শুক্রবার (২৪ এপ্রিল) নড়াইল সদরের শহীদ সালাউদ্দিন সেতু ও পঙ্কবিলা এলাকায় এ অভিযান চালানো হয়।এসময় ৩৯৮ বোতল ইসকাফ ও ৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
আটকরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদরের পঙ্কবিলা গ্রামের মানিক বিশ্বাস (৩২)। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যশোর থেকে মাদকের একটি বড় চালান নড়াইল হয়ে ঢাকায় যাচ্ছে। শুক্রবার বিকেলে সদরের শহরতলী এলাকার শহীদ সালাউদ্দিন সেতু (পূর্ব নাম -শেখরাসেল সেতুর) ওপর চেকপোস্ট বসায় ডিবি। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে পেছনের ডালার ভেতরে বস্তাভর্তি ৩৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ পাওয়া যায়। এ সময় চালক মাহাবুর রহমানকে আটক ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১০টার দিকে সদরের পঙ্কবিলা কালীমন্দিরের সামনে অভিযান চালিয়ে মানিক বিশ্বাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে ডিবি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com