1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল নেত্রকোনায় কারারক্ষীর বাড়িতে হামলা-লুটপাাটের অভিযোগ দায়ের দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রংপুরে নবনির্বাচিত ৬ সংসদ সদস্যের সাথে জেলা প্রশাসনের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনালী ব্যাংকের ওয়াশরুম থেকে টাকা চুরির ঘটনায় ৩ জন গ্রেফতার মাদারীপুর জেলা হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সংসদ সদস্য, সেবার মানোন্নয়নে কড়া নির্দেশনা পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যারিস্টার নাজির আহমদ ফাউন্ডেশনের খাদ্য সামগ্রী বিতরণ পিরোজপুরে যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্বে গাফিলতির অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির ‘মহোৎসব’, বিপন্ন ঠাকুরগাঁওয়ের শিক্ষা ব্যবস্থা, জাতির মেরুদণ্ড কি আজ রুগ্ন? গাইবান্ধায় ২৫ শে মার্চ গণহত্যা ও ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রস্তুুতিমুলক সভা।।

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা যুবক নিহত

মোঃএমরুল ইসলাম,মনোহরদী।
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৭৭ বার পড়া হয়েছে

নরসিংদীর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা(৪৫)নামের এক ব্যক্তির বাঁ হাত ও বাঁ পা বিচ্ছিন্ন হয়ে নিহত হয়েছে। ১৬ ই নভেম্বর,বৃহস্পতিবার দুপুর-সাড়ে ১২ টার দিকে স্টেশনের ২ নাম্বার প্ল্যাটফর্মে তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে এ দূর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,ঢাকা থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি বি-বাড়ীয়ার আখাউড়ার দিকে যাচ্ছিল।দুপুরে ট্রেনটি নরসিংদী রেলস্টেশনে যাত্রা বিরতি দেয়।বিরতি শেষে ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করার মুহূর্তে এক ব্যক্তি দুই বগির জয়েন্টের হুকে উঠেন।এ সময় তিনি নিয়ন্ত্রন হারিয়ে রেললাইনে পরে যান।পরে তাঁকে উঠে দাঁড়িয়ে চলন্ত ট্রেনের সঙ্গে কয়েক সেকেন্ড দৌড়াতে দেখা যায়। এক পর্যায়ে ট্রেনের চাকায় তাঁর লুঙ্গি আটকে গেলে বাঁ হাত ও বাঁ পা কাটা পড়ে বিছিন্ন হয়ে যায়।ট্রেনটি প্ল্যাটফর্ম অতিক্রম করে চলে গেলে স্টেশনে অবস্থানরত মানুষ এসে সেখানে জড়ো হয়।

এ সময় সে ব্যথায় কাতরাচ্ছিলেন।পরে রেলওয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান।কিন্তু ব্যাটারী চালিত অটোরিকশায় হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়।পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। নরসিংদী রেলওয়ে পুুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক, কার্তিক চন্দ্র রায় বলেন, নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানার জন্য আঙ্গুলের ছাপ সংগ্রহ করে পুলিশ বুর‍্যো অব ইনভেস্টিগেশনের(পিবিআই)সদস্যরা শনাক্তের চেষ্টা করছে। এই দূর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com