1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক অলিম্পিয়াডে গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ, ৯ হাজার ৩৩২ প্রতিযোগীর মধ্যে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পূর্ণ বৃত্তি অর্জন কসবা-আখাউড়ার কৃতি শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় জাইমা রহমান হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র

নাজিরপুরে সাংবাদিক পুত্র অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে
পিরোজপুরের নাজিরপুরে সাংবাদিক উথান মন্ডলের পুত্র সহ ০২জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা মামলায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ।
শুক্রবার (০২ মে) রাতে উপজেলার শ্রীরামকাঠি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। অপহরন মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামি শ্রীরাম কাঠী ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের মো:দেলোয়ার শেখের পুত্র মোহাম্মদ নাঈম শেখ (৩০) বলে নিশ্চিত করেছেন নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, নাঈম শেখের নেতৃত্বে ০২জন ছাত্রকে অপহরণ করার ফলে তাদের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি অপহরন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ০১ নম্বর আসামি হাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকে ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। শনিবার (৩ মে) নাঈম শেখ কে পিরোজপুর জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১২ই মার্চ  সাংবাদিক উথান মন্ডলের পুত্র উপজেলার সিরাজুল হক সরকারি বালক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র উৎসব মন্ডল (১৫) ও নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচ.এস.সি পরীক্ষার্থী বাবুল শেখ এর পুত্র সাজ্জাদ শেখ অপহরণের শিকার হয়েছিলেন।
উৎসব মন্ডল ও বন্ধু সাজ্জাদ হোসেন শেখ রাত ০৮টার দিকে মোটসাইকেলে করে পিরোজপুর যাওয়ার পথে নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল স্টিল ব্রিজের কাছ থেকে অপহরণ কারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিণ জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপণের মাধ্যমে ছাড়া পায়। মামলার পর থেকে পুলিশ তাদের খুঁজছিল,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে প্রধান আসামি নাঈম শেখকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com