1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

নাজিরপুর উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে রাতের আঁধারে ব্রিজের মালামাল খুলে নেওয়ার অভিযোগ।

কামরুল আহসান (সোহাগ) 
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
রাতের আধারে ব্রিজের মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা এক বিএনপি নেতার বিরুদ্ধে। ওই বিএনপি নেতা নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সর্দার শাফায়েত হোসেন শাহীন।
স্থানীয়দের অভিযোগ, সোমবার (০৩মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের হামিদিয়া কারিমিয়া জামে মসজিদ সংলগ্ন খালের উপর একটি আয়রন ব্রিজ এর মালামাল বিএনপি নেতা সর্দার শাফায়েত হোসেন শাহিনের নেতৃত্বে তার সহযোগীরা রাতের আঁধারে খুলে নেয়। তারা ব্রিজের ঢালাইয়ের মালামাল ও খুলে নিয়ে গেছে বলে জানা যায়।
সরোজমিনে স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা যায়, ০২দিন আগেও ব্রিজটি দিয়ে পারাপার হয়েছেন তারা। সোমবার রাতে ব্রিজের মালামাল খুলে বিএনপি নেতা শাহিনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল ব্রিজের মালামাল নিয়ে যায়। এ সময় তারা কয়জন কে চিনতে পেরেছেন বলে জানান তারা।
স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম হেকমত বলেন,রাতের আঁধারে শাহিন নামে এক বিএনপি নেতা তার দলবল নিয়ে আয়রন ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে, এ কথা শুনে আমি স্থানীয়দের নিয়ে রাতভর পাহারা দিচ্ছি তবে এখানে একটি এাণের ব্রিজ বরাদ্দ হয়েছে শুনেছি, তবে নতুন ব্রিজের কাজ শুরু করার আগেই ব্রিজের মালামাল খুলে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ অবগত নয়। আমরা উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান দুলাল বলেন, ঘটনাটি শুনে সদস্য সচিব কে তদন্ত করার জন্য বলা হয়েছে। তদন্তে অভিযুক্ত ব্যক্তি দায়ী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহিন বলেন, আমি গত ০২দিন আগে ঢাকায় এসেছি, ব্রিজের মালামাল নেয়া তো দূরের কথা এ বিষয়ে আমি কিছুই জানিনা।একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com