1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পরিচ্ছন্ন পৌরসভা গড়তে কেন্দুয়া প্রশাসনের উদ্যোগ, পাশে বিএনপি নেতৃবৃন্দ ফেসবুক পোস্টের জেরে মামলা, এখন সাংবাদিক পরিচয়ে প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইয়ুথ প্ল্যান বাংলাদেশের পথসভা ও র‍্যালি অনুষ্ঠিত, চিকিৎসা সেবা নিতে ক্লিনিকে নয়, সরকারি হাসপাতালে আসুন-এমপি ফজলে হুদা বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫ দোকান মাদক বিরোধী জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত, যুব সমাজকে সচেতন থাকার আহ্বান ঝড় বৃষ্টিতে শিশুদের বুকে নিয়েই কাটল পুশইন হওয়া ১০ জনের নির্ঘুম রাত শ্রীপুরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের আঘাতে একাধিক আহত – কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে শিশুদের ঝগড়া, বড়দের সংঘর্ষে জামাল মিয়া নামে একজন নিহত পানিতে ডুবে ১৪ মাস বয়সী শিশুর মৃত্যু

নাবালিকা মেয়েকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ, স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার

আশরাফুল ইসলাম মোল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২নং নয়ারহাট ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকায় এক নাবালিকা মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহমত আলীর ছেলে নাজমুল (২৬)-এর সঙ্গে এরশাদুলের মেয়ে উর্মি আক্তার (১২)-এর বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে উর্মি আক্তার স্বামীর স্বীকৃতি ও সংসার করতে অনাগ্রহ প্রকাশ করলে উভয় পরিবারের আলোচনার ভিত্তিতে বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদের (ডিভোর্স) সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ডিভোর্সের পর নাজমুল, তার বন্ধু সুজন (২৬) এবং কয়েকজন সহযোগীর সহায়তায় মেয়েটিকে জোরপূর্বক নিজ বাড়িতে নিয়ে যায়।

ঘটনাটি জানাজানি হলে মেয়েটির অভিভাবক সংশ্লিষ্ট ঢুষমারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নির্দেশনায় স্থানীয় ২নং ওয়ার্ডের সদস্য মোঃ রহমত আলী, শাহ আলম পরামানিক, আকবার আলী, মেয়েটির অভিভাবক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মেয়েটিকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com